খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা শিক্ষক লাঞ্চিতের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় আজ (২১ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শিক্ষকরা অভিযোগ করেছেন, নবনিযুক্ত ভিসি প্রফেসর ডঃ মুহাম্মদ মাসুদ হেলালী বিচার কার্যক্রম দীর্ঘায়িত করছেন। তারা জানান, আগামী ২৬ আগস্টের মধ্যে বিচার না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। শিক্ষকরা আরও অভিযোগ করেন, ভিসি তাদের ইচ্ছামতো স্থানান্তর ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন।
অন্যদিকে শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে আওয়ামী দল সম্পর্কিত সুবিধা প্রদানের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের সামনে মানববন্ধন করেছে। তারা মানববন্ধনের পরে একটি স্মারকলিপি ভিসির কাছে প্রদান করেন।
ভিসি প্রফেসর ডঃ মুহাম্মদ মাসুদ হেলালী এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
