ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour

দীর্ঘদিনের দাবির পর অবশেষে রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৭৯৫/৭৯৬ নম্বর আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কালুখালী স্টেশনে প্রাথমিকভাবে ২ (দুই) মিনিটের জন্য থামবে। এ জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কালুখালী জংশনে যাত্রাবিরতির জন্য এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের মতামতের ভিত্তিতে মন্ত্রণালয় এ অনুমোদন দেয়।

এ সিদ্ধান্তে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, এতে রাজবাড়ী ও আশপাশ এলাকার যাত্রীদের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম