ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদে

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৭ অপরাহ্ন

banglahour

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা রাঙ্গামাটি সফরে এসে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। সফরে নেতৃত্ব দেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দীন নীপু।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা দৈনিক গিরিদর্পণ-এর সম্পাদক মঞ্জুরাণী গুর্খা এবং গিরিদর্পণ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক পুলক চক্রবর্তী, নন্দন দেবনাথ, মিল্টন বাহাদুর, মনসুর আহম্মেদ, উছিংচা রাখাইন কায়েস, শিশির দাস বাবলা, লিটন শীল, মিকেল চাকমাসহ অন্যান্য সাংবাদিকরা।

সহযোগী অধ্যাপক শাহাব উদ্দীন নীপু বলেন, দৈনিক গিরিদর্পণ শুধু একটি সংবাদপত্র নয়, এটি পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল। মরহুম এ কে এম মকছুদ আহমেদ এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি অশান্ত পার্বত্য চট্টগ্রামের খবর মানুষের কাছে পৌঁছে দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন।

মতবিনিময় সভায় সম্পাদক মঞ্জুরাণী গুর্খা বলেন, ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ নিয়মিত প্রকাশিত হচ্ছে। তবে সরকারি বিজ্ঞাপন ছাড়া একটি আঞ্চলিক দৈনিক টিকিয়ে রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। পাহাড়ের প্রথম দৈনিককে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা বাড়ানো জরুরি।

শিক্ষার্থীরা প্রকাশনা প্রক্রিয়া সম্পর্কে অবগত হন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। শিক্ষার্থী ইয়াছিন উদ্দিন সাকিব বলেন, প্রান্তিক মানুষের কথা তুলে ধরে দৈনিক গিরিদর্পণ একটি মূল্যবান ভূমিকা রাখছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই পত্রিকার এগিয়ে চলা প্রশংসনীয়।

পরে চবির শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রামের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পাদক মঞ্জুরাণী গুর্খাকে অভিনন্দন জানান এবং স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম