ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় জনভোগান্তি

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:১৪ অপরাহ্ন

banglahour

দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মোবাইল নেটওয়ার্কের সেবা অত্যন্ত দুর্বল থাকার কারণে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। কল ড্রপ, ধীর ইন্টারনেট এবং বারবার নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে টেলিটক, রবি ও এয়ারটেলের নেটওয়ার্ক প্রায়ই দুর্বল থাকে। স্থানীয়রা অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ এলাকাতেও সেবা অপ্রতুল, ফলে মোবাইল ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় ব্যবসায়ী রাকিব বলেন, নেটওয়ার্ক ত্রুটির কারণে লেনদেন প্রায়শই ব্যাহত হয়। স্থায়ী বাসিন্দা জীবন দে বলেন, বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্ক একেবারেই বন্ধ হয়ে যায়, এবং সিম-টু-সিম কলও সম্ভব নয়।

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বলেন, এখন নেটওয়ার্ক কোনও বিলাসিতা নয়, এটি দৈনন্দিন চাহিদার বিষয়। জরুরী ক্ষেত্রে যোগাযোগ না পারা খুবই বেদনাদায়ক। তিনি জানান, কোম্পানিগুলি সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কার্যত কিছু হচ্ছে না।

এছাড়া পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসীরা টাওয়ারের লাইন কেটে দেওয়া এবং টেকনিশিয়ান অপহরণের ঘটনাও নেটওয়ার্ক সমস্যাকে বাড়িয়েছে।

স্থানীয়রা দ্রুত উন্নত নেটওয়ার্ক সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। খাগড়াছড়িতে টেলিটক কর্তৃপক্ষ দাবি করেছেন, তারা নেটওয়ার্ক উন্নয়নের জন্য কাজ করছে। রবি এয়ারটেল বলেছে, কিছু অভ্যন্তরীণ জটিলতার কারণে সেবা সীমিত, তবে সমাধানের জন্য ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম