ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পবিপ্রবিতে স্মার্ট বাজেটিং ও ফিন্যান্সিয়াল কমপ্লায়েন্স প্রশিক্ষণ শুরু

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৪:২৮ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দুই দিনব্যাপী Smart Budgeting and Financial Compliance প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (IQAC) আয়োজিত এ প্রশিক্ষণ চলবে শনিবার পর্যন্ত।

কৃষি অনুষদের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, স্মার্ট বাজেটিং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ব্যবস্থাপনার দিকে এগিয়ে নেবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ।

প্রশিক্ষণের মূল সেশন পরিচালনা করছেন ইউজিসি’র ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার। দুই দিনব্যাপী এ কর্মশালায় অর্ধ শতাধিক কর্মকর্তা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম