ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:২৪ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক যুবক ও তার সহযোগীরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত কিশোরী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত সবুজ মিয়া (৩০), সুলতান মিয়া (২৮) ও নয়ন মিয়া (২৪)-কে গ্রেফতার করেছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, মাঝিয়াকান্দি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২০) ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। বয়স কম হওয়ায় পরিবার তা প্রত্যাখ্যান করলে ইয়াসিন ও তার পরিবারের লোকজন প্রায়ই হুমকি দিয়ে আসছিল। বুধবার রাতে ইয়াসিন কিশোরীর বাড়িতে গিয়ে মুখে, গলায়, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। এসময় তার আর্তচিৎকারে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম