ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাদাপাথর লুট: জড়িত যেই হোক আইনের আওতায় আনা হবে – সিনিয়র সচিব

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:২৮ অপরাহ্ন

banglahour

সাদাপাথর লুটের ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান।

শুক্রবার সকালে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, নবনিযুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় সিনিয়র সচিব জানান, সাদাপাথর পর্যটন স্পটকে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে আনা হবে এবং পাথর উত্তোলন রোধে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

পাথর প্রতিস্থাপন প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনলেও আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরে আসবে না। তবে কিছুটা হলেও পুরোনো অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে, সিলেটের সব পর্যটনকেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম