খুলনায় ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে আকাশ নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরটি রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।
পুলিশ জানায়, ট্রলারটি জেলখানা ঘাট থেকে সেনেরবাজারের দিকে যাচ্ছিল। মাঝপথে বিপরীত দিক থেকে আসা ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রলার থেকে দুজন নদীতে পড়ে যান; একজনকে উদ্ধার করা গেলেও আকাশের কোনো সন্ধান মেলেনি।
প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে খুলনা সদর নৌ-পুলিশ, রূপসা নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শিমুল ঘোষ জানান, নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়, এতে কিছু যাত্রী নদীতে পড়ে যান। এর মধ্যে কিশোর আকাশের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের স্বজনদের আহাজারিতে জেলখানা ঘাট এলাকা ভেঙে পড়ার মতো ভারী হয়ে উঠেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
