কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী চট্টগ্রামগামী লোকাল সেন্টমার্টিন পরিবহনের বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হন। এসময় অভিযুক্তরা শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেন। ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে দুইজন—আলী হোসেন ও মোহাম্মদ আলী—কে প্রত্যক্ষদর্শীরা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) সকালেই এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের শাস্তি নিশ্চয়তার আশ্বাস দেন। এর পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও বিকেল ৫টা পর্যন্ত যানজট চলছিল।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
