ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিলি বন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে, দাম কমেছে

সারাদেশ | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১:০৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৫ অপরাহ্ন

banglahour

সরকার ভারত থেকে চাল আমাদনির অনুমতি দেয়ার পর দিনাজপুরের হিলি বন্দর দিয়ে চাল আমদানি বেড়েছে। প্রথমদিকে শুল্ক জটিলতার সৃষ্টি হলেও তা নিরসন হওয়ায় গত ৯ দিনে এই বন্দর দিয়ে ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এরফলে মোকামে কমেছে চালের দাম।

হিলি বন্দরের চাল আমদানিকারক ললিত কেশরা বলেন, দেশের বাজারে চালের উর্দ্ধগতি ঠেকাতে সরকার চার মাস পর ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয়। তারপরও থেকে আমদানিকারকেরা চাল আমদানি শুরু করেন। প্রতিদিনই চাল আমদানি হচ্ছে।

তিনি আরও বলেন, ভারত থেকে আমদানিকারকেরা স্বর্ণা, সম্পা কাটারি, রত্নাসহ মিনিকেট জাতের চাল আমদানি করছেন।

আরেক আমদানিকারক রনি হোসেন বলেন, হিলি বন্দর দিয়ে চাল আমদানির খবরে দেশের বিভিন্ন জায়গা থেকে হিলিতে আসছেন চাল কিনতে।

রনি বলেন, মোকামে চিকন জাতের কেজিতে ৩ থেকে ৪ টাকা কমে ৬৭ থেকে ৬৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মোটা জাতের চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে।

গাইবান্ধা থেকে চাল কিনতে আসা পাইকার আজগর আলী বলেন, শনিবার ( ২৩ আগস্ট) সকালে বন্দরে আগের চেয়ে কেজিতে ৩ থেকে ৪ টাকা কেজি দরে কিনেছি।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি ইউসুফ আলী বলেন, চার মাস বন্ধ থাকার পর গত ১২ আগস্ট থেকে হিলি বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়।  এদিকে হিলি শুল্ক স্টেশনের সুত্র মতে, চাল আমদানি শুরুর পর গত ৯ দিনে হিলি বন্দর দিয়ে ১৪ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম