ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় দুর্ধর্ষ ডাকাতি, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

সারাদেশ | রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ৩:৫৭ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামে শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একটি পিকআপ ভ্যানে করে ১০–১৫ জনের ডাকাত দল সশস্ত্র অবস্থায় মোহাম্মদ আলীর বাড়িতে ঢুকে ভাড়াটিয়া দুই পরিবারের কাছ থেকে স্বর্ণ, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়।

ডাকাতরা পালানোর সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

ডাকাতরা অনিক আহমেদের স্ত্রী তাজমিন আক্তার কারিমার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং অনিককে মারধর করে। সাব্বির হোসেনের কাছ থেকে নগদ অর্থ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। ডাকাতরা নারীদের হেনস্থা এবং বাড়ির লোকজনকে মারধর করেছে।

প্রত্যক্ষদর্শী নাঈম হোসেন জানান, ভোররাতে ডাকাতদের পিকআপ ভ্যান এলাকা থেকে চলে যেতে দেখে, স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালায়।

স্থানীয় বাসিন্দা রেদওয়ান ইসলাম শাওন বলেন, ডাকাতরা দেশীয় অস্ত্র রামদা ঘোরাতে থাকে এবং প্রায় ৩০ মিনিট ধরে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, শুধু ডাকাতি না, আমরা ভিন্ন কিছু ধারণা করছি। ঘটনার তদন্ত চলছে। সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে আইনি প্রক্রিয়া চলমান আছে।

এ ঘটনায় পুরো এলাকা আতঙ্কিত হয়েছে এবং স্থানীয়দের মধ্যে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯