ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ ১, তল্লাশি অভিযান চলছে

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ৫:০৬ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে এক লস্কর নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে নোঙর করা বাল্কহেড এমভি শোভা থেকে পড়ে যান লস্কর রমজান হোসেন রাব্বি (২০)। তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জলিল শিকদারের ছেলে।

বাল্কহেড এমভি শোভার মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, ভোর ৪টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসার পর তারা পশুর নদীতে অবস্থান করছিলেন। এ সময় লস্কর রাব্বি অন্যান্য দুই সহকর্মীর সঙ্গে জাহাজের সাইডে বসে চা পান করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ। এদিকে নিখোঁজ লস্করের সন্ধান কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান, নিখোঁজ লস্করকে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম