হাওরের পানিতে পলিথিন, পানির বোতল, কোমল পানীয়ের বোতল ও খাবারের খালি প্যাকেটসহ যেকোনো বর্জ্য ফেলা বন্ধের দাবিতে কিশোরগঞ্জের নিকলীতে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে নিকলী বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচির আয়োজন করে পপি-ক্রিয়া প্রকল্প। মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) ও সুইডেন সরকারের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওর রক্ষায় সবার সচেতন হওয়া জরুরি। পানিদূষণ শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, মানুষের জীবন-জীবিকাও হুমকির মুখে ফেলে। তাই হাওরে কোনো প্রকার বর্জ্য ফেলা যাবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. শাহীন হায়দার।
এছাড়া উপস্থিত ছিলেন—
প্রকল্পের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, সহসভাপতি মো. আইয়ুব আলী মাস্টার, সদস্য মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, এসকে রাসেল, মো. মিজানুর রহমান রিপন, মাহমুদা আক্তার, তাহমিনা আক্তার, জয়দেব আচার্য্য, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
