মানিকগঞ্জের সাটুরিয়ায় ফ্রেশ অনন্যা উদ্যোগে ‘আমার রক্ষক আমি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশ (WFWP) ও গোগার্ল-এর সহায়তায় শনিবার (২৩ আগস্ট) বিকেলে তারাসিমা অ্যাপারেলস লিমিটেড ফ্যাক্টরিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ১০০ নারী গার্মেন্টস কর্মী অংশ নেন। এতে নারীর স্বাস্থ্য সচেতনতা, সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা, খাদ্য-পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ঋতুকালীন স্বাস্থ্য, আত্মরক্ষা, মৌলিক ব্যাংকিং জ্ঞান ও আইনি অধিকার বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
ডব্লিউএফডব্লিউপি’র সভাপতি মেহরীন মাহমুদ, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান, তারাসিমা অ্যাপারেলসের নির্বাহী পরিচালক কর্নেল হাসান মাহমুদ, সিওও সাসাঙ্কা জয়উইক্রেমা, মানবসম্পদ প্রধান এবিএম সিরাজুল আজাদ, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ইপশিতা ইব্রাহিম রিদিতা, তায়কোয়ানডো বিশেষজ্ঞ নুরুন্নাহার মিতু এবং ফিজিক্যাল থেরাপি ও মেন্টাল হেলথ কনসালট্যান্ট ডা. মাহফুজ এহসান।
ডব্লিউএফডব্লিউপি’র সভাপতি মেহরীন মাহমুদ বলেন, প্রথমত প্রতিটি নারীকেই তার নিজের রক্ষক হতে হবে। নিজের স্বাস্থ্য, সুরক্ষা ও অধিকার সম্পর্কে সচেতনতা নারীর আত্মনির্ভরতার মূল শর্ত। মেঘনা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান বলেন, আমরা চাই প্রতিটি নারী কর্মক্ষেত্রে ও পরিবারে আত্মবিশ্বাসের সঙ্গে টিকে থাকুক। এজন্য ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক কর্নেল হাসান মাহমুদ বলেন, নারীরা গার্মেন্টস সেক্টরে বড় অবদান রাখছেন। আমরা চাই তারা শুধু কর্মক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও শক্তিশালী ও নিরাপদ থাকুক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
