দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন এবং দিনাজপুর চেম্বারের পরিচালক মঞ্জুর মুর্শেদ সুমন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নুরু। সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সদস্যদের প্রত্যেককে একটি করে টি-শার্ট ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। শেষে সদস্যদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম পুরস্কার ছিল একটি এলইডি টিভি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
