পঞ্চগড়ে তরুণদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে “আগামীর বাংলাদেশে ন্যায়বিচার, অধিকার এবং সংস্কারের জন্য যুবসমাজের করণীয়” শীর্ষক দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সামাজিক সংগঠন ধ্রুবতারা এ আয়োজন করে।
সম্মেলনে জেলার পাঁচ উপজেলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ প্রায় ৩ শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।
দিনব্যাপী সম্মেলনের কার্যক্রম শুরু হয় সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠিত হয় পাঁচটি গুরুত্বপূর্ণ সেশন, যেখানে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা, দায়িত্ববোধ ও নেতৃত্ব গড়ে তোলার বিষয়গুলো আলোচিত হয়। প্রতিটি সেশনে তরুণরা পরিবর্তনের বাস্তবসম্মত ভাবনা ও ভবিষ্যৎ করণীয় উপস্থাপন করেন।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তরুণরা সরাসরি মতামত ও প্রশ্ন তুলে ধরেন। এতে অংশ নেন—
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান
বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বোদা উপজেলার আহ্বায়ক শিশির আসাদ
রাজনৈতিক নেতা সাজেদুর রহমান সাজু
তরুণদের সৃজনশীলতা বিকাশ, নেতৃত্বের দায়িত্ব এবং রাজনৈতিক ও সামাজিক সংস্কারে তাদের ভূমিকা নিয়েই পুরো দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
