ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দ্বিতীয়বার বন্ধ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৪৪ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমতে থাকায় তিনদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট।

কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। এ সময় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.১৫ ফুট (মীনস সি লেভেল)।

এর আগে, গত কয়েকদিন ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদ সীমার ওপর পৌঁছায়। বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় কেন্দ্রের জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়।

আগের মাসে (৫ আগস্ট) প্রথমবারের মতো বিপদ সীমার কাছাকাছি পানি বেড়ে যাওয়ায় জলকপাট খোলা হয়েছিল। পরবর্তীতে পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধির মাত্রা অনুযায়ী জলকপাট দেড় ফুট থেকে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছিল।

পানি ছাড়ার সাত দিন পর, ১২ আগস্ট সকাল ৯টায় জলকপাট বন্ধ করা হয়েছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম