ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাদাপাথর লুটপাট: বিজিবি দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্ত কমিটি

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৭ অপরাহ্ন

banglahour

সিলেটের সাদাপাথর লুটপাট ও সংশ্লিষ্ট ঘটনায় বিজিবির দায়িত্বে অবহেলা আছে কি না, তা তদন্ত করছে সদর দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এমনটি জানিয়েছেন ১৯ বিজিবি’র সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

দুপুরে লালাখাল এলাকায় টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাদাপাথর লুটপাটের সাথে জড়িত মহল বিজিবি সম্পর্কে নানা অপতথ্য প্রচার করছে। বিজিবি সার্বক্ষণিক তাদের আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে। তাই ৩০০ গজের ভিতরে পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, সাম্প্রতিক লুটপাটের পর জনবল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শেষ দুই মাসে পাথর চুরিতে ব্যবহৃত ৬ শতাধিক বারকি নৌকা জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার উল্লেখ করেন, প্রশাসনের সাথে সমন্বিত টাস্কফোর্স অভিযান না হলে এত ব্যাপক লুটপাট সম্ভব হত না।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম