ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুলিয়ারচরে গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ১২:১৫ অপরাহ্ন

banglahour

গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলিয়ারচর উপজেলা উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দক্ষিণ আব্দুল্লাহপুর ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা গণফোরামের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল ছাত্তার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া মজনু। সভা পরিচালনা করেন উপজেলা গণফোরামের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র চক্রবর্তী।

এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল হাকিম, কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী সবুজ, সদস্য মো. হুমায়ুন কবির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রামদী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক ডা. হাবিল বাঙ্গালী, ডুমরাকান্দা শাখার ইকবাল খান, বাজরা শাখার হারিস মেম্বার, শ্রমিক নেতা কমরেড সামসুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি কুলিয়ারচরের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯