ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাঙ্গাইলে নাশকতা মামলার আসামী গ্রেফতার করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৪

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি ।

(১১ মাস আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ২:৩২ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নাশকতা মামলার আসামী মো. আলম শেখকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে যমুনার দুর্গম চরাঞ্চলের গাবসারা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আলম শেখ (৩৫) ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের ফজলুল শেখের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।

ভূঞাপুর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে আলম শেখ গ্রেফতার এড়াতে হামলা চালায়। এ সময় ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হলেও শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।

রবিবার (২৪ আগস্ট) সকালে আলম শেখকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, নাশকতা মামলার আসামী আলম শেখকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে চারজন পুলিশ আহত হয়েছেন। তবে তাকে আটক করা সম্ভব হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯