ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লংগদুতে অসহায় পরিবারকে সহায়তা, সেনাবাহিনীর দায়িত্ব নিল চার মাসের শিশু

সারাদেশ | রাঙামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৬:৫৫ অপরাহ্ন

banglahour

রাঙামাটির লংগদুতে হৃদরোগে আক্রান্ত এক মায়ের অসহায় পরিবারকে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৪ বছরের গৃহবধূ রাবেয়া বেগম মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, অন্যদিকে দিনমজুর স্বামীর পরিবারে রয়েছে মাত্র চার মাস ও চার বছরের দুটি শিশু সন্তান।

বিষয়টি সামাজিক সংগঠন ভয়েস অব লংগদু মাধ্যমে ছড়িয়ে পড়লে লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি পরিবারটির দায়িত্ব নেন। তিনি চার মাস বয়সী শিশুর জন্য এক বছরের মাতৃদুগ্ধ বিকল্প খাবারের ব্যবস্থা করেন এবং দুই শিশুর খোঁজখবর রাখার আশ্বাস দেন।

রবিবার (২৪ আগস্ট) সকালে মাইনিমুখ ইউনিয়নের হাজাছড়া গ্রামে গিয়ে প্রথম এক মাসের খাবার পৌঁছে দেন লংগদু জোনের আরএমও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ।

অসহায় পরিবারটি বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে লংগদু জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি রাবেয়া বেগমকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার স্বামী ও সন্তানরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম