ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে চারটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার

সারাদেশ | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৬:৫৮ অপরাহ্ন

banglahour

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন কাটারী এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করেছে।

রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে বিজিবি টহল দল কৌশলগত অবস্থান নিলে চোরাকারবারীরা তা টের পেয়ে পালিয়ে যায়। পরে সকাল পর্যন্ত অবস্থান করে টহলদল এলাকায় তল্লাশি চালায়। এ সময় সকাল ৬টার দিকে চা বাগান সংলগ্ন স্থান থেকে চারটি অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়।

৪৮ বিজিবির অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম