ময়মনসিংহের মুক্তাগাছায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা মো. আব্দুল আজিজ (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মুক্তাগাছা উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নারকোনা গ্রামের স্থায়ী বাসিন্দা। তাঁর বাবা মৃত সুলতান আহাম্মেদ।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর ২০২৪ তারিখে মুক্তাগাছা থানায় দায়ের হওয়া এফআইআর নং-৫ ও সংশ্লিষ্ট জি আর নং-২০৬ মামলায় তাকে আসামি করা হয়। একইসাথে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর ৩/৪/৫ ধারায়ও তিনি অভিযুক্ত।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, বিস্ফোরক মামলায় আব্দুল আজিজ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
