ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে ১০ দফা দাবিতে কলেজ অধ্যক্ষকে স্মারকলিপি দিল ছাত্রদল

সারাদেশ | মো. মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৮:৩৬ অপরাহ্ন

banglahour

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ বরাবর ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও কলেজ ছাত্রদল সভাপতি রাফি শিকদার মুন্নার নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন, সংসদ ও বিবিধ তহবিলে টাকা নেওয়া হলেও কলেজে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে আগামী এক মাসের মধ্যে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নিচু স্থান ভরাট, খেলার মাঠ সংস্কার, শহীদ মিনার থেকে ওমান ভবন পর্যন্ত রাস্তা নির্মাণ, শহীদ মিনার চত্বর পাকা করা, জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ, শিক্ষার্থীদের জন্য বাস চালু, আধুনিক পাঠাগার স্থাপন, ছাত্র সংসদ ভবন সিসিটিভির আওতায় আনা ও ভাঙা গাছের বেদি সংস্কারসহ ১০ দফা উন্নয়ন বাস্তবায়নের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে কলেজে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। অথচ প্রতিবছর বিভিন্ন তহবিলে টাকা নেওয়া হচ্ছে। এসব অর্থ কোথায় যাচ্ছে তা শিক্ষার্থীদের অজানা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আমরা শান্তিপূর্ণভাবে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছি। তাদের মৌলিক চাহিদা পূরণ করা না হলে আন্দোলনে নামতে বাধ্য হব।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯