ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিনাজপুরে রোটারির “প্রকৃতিযাত্রা” অনুষ্ঠিত

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু হিলি (দিনাজপুর) প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৮:৪২ অপরাহ্ন

banglahour

রোটারি ক্লাব অব ইকো ঢাকার উদ্যোগে এবং বাংলাদেশের ৫০টি রোটারি ক্লাবের সহযোগিতায় পরিবেশ সচেতনতা অভিযাত্রা “প্রকৃতিযাত্রা” দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল ১০টায় স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে পরিবেশ র‌্যালীর মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। র‌্যালীতে শিশু-কিশোর, তরুণ-তরুণী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন। পরে সকাল ১১টায় শিশুদের জন্য পরিচ্ছন্নতার খেলা অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশ কুইজ, বৃক্ষরোপণ, কৃষকদের সঙ্গে বিষমুক্ত চাষাবাদের মতবিনিময় সভা, বিকালে প্রকৃতি পাঠাগার গঠন এবং শিশুপার্ক প্রাঙ্গণে প্রাণ-প্রকৃতি বিষয়ক লোকগানের আয়োজন করা হয়।

দেশের ৬৪ জেলায় অনুষ্ঠিতব্য প্রকৃতিযাত্রা আগামী ৩০ নভেম্বর কক্সবাজারের টেকনাফে শেষ হবে।

আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান রোটারিয়ান সাইফুল ইসলাম (শামীম), রোটারি ক্লাব অব দিনাজপুরের পাস্ট প্রেসিডেন্টরা— আব্দুস সালাম তুহিন, রঞ্জিত কুমার সিংহ, আরিফুর রহমান, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এ্যাড. হুসনাউল আসমা এবং সামাজিক সংগঠন “ভাবনা”-র কর্ণধার মোস্তাফিজুর রহমান রূপমসহ অনেকে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম