ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ৪

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা |

(৯ মাস আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১১:৩৭ পূর্বাহ্ন

banglahour

খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার সকাল ৯টার দিকে খুলনা–সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পরে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় আরও একজন মারা যান। বর্তমানে আহত ৪ জনকে সেখানে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯