ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে ফজলুর রহমানের ছবিতে জুতাপেটা, অবাঞ্ছিত ঘোষণা

সারাদেশ | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১১ মাস আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১১:৪১ পূর্বাহ্ন

banglahour

সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে নিজ জেলা কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে তারা ফজলুর রহমানের ছবিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

সম্প্রতি এক বেসরকারি টকশোতে ফজলুর রহমান জামায়াতে ইসলামকে ‘কালো শক্তি’ এবং তাদের সহযোগীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেন। একইসঙ্গে তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য মূলত জামায়াত-শিবিরের ষড়যন্ত্র দায়ী। তার এই মন্তব্য কিশোরগঞ্জের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।

শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, ফজলুর রহমানের বক্তব্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তাকে শোকজ করা হয়েছে শুনেছি। আমরা তার বহিষ্কার দাবি করছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯