কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে আরও সক্রিয় করার লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আয়োজনে সোমবার দুপুরে ছয়সূতী ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন।
সভায় মূল বক্তব্য রাখেন গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক হাফিজা আক্তার ও উপজেলা সমন্বয়কারী মোঃ হামিদুল ইসলাম। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
