মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে সোমবার (২৫ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিক, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক অনুতোষ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা। এছাড়া তথ্যচিত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন।
সভায় ডা: নূয়েন খীসা বলেন, শিশুর স্বাস্থ্যের দায় দিয়ে কেউ যাতে ব্যবসা করতে না পারে সেদিকে নজর দিতে হবে। শিশুর জন্মের প্রথম দুই বছর কোনোভাবে অবহেলা করা যাবে না। সুস্থ্য জাতি গড়তে হলে প্রাকৃতিক প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন। মাতৃদুগ্ধের বিকল্প নেই।
এর আগে সকালেই চেম্বার অব কমার্স ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
