ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঘাইছড়ির দূর্গম সাজেকে হাদুপাড়া স্কুলে ২৭ বিজিবির ঢেউ টিন বিতরণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৭:২৩ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের হাদুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত কাজে সহায়তা হিসেবে ঢেউ টিন প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৭ ব্যাটালিয়নের মারিশ্যা জোন।

সোমবার (২৫ আগস্ট) সকালে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় নিউলংকর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে মোট ৪ বান টিন বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বজেন্দ্র কারবারি টিন গ্রহণ করেন।

অনুষ্ঠানে মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,
“মারিশ্যা জোন শুধু নিরাপত্তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা এ উদ্যোগের জন্য বিজিবিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম