ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা অনুদানের জন্য প্রস্তাব লেখা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৭:২৯ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষকদের জন্য “গবেষণা অনুদানের জন্য প্রস্তাব লেখা” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান গবেষণা প্রকল্পের তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রস্তাব লেখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কী-নোট স্পিকার হিসেবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তোহিদুল আলম ইউজিসি’র গবেষণা অনুদানের শর্তাবলী, প্রপোজাল লেখার কৌশল এবং নমুনা প্রপোজাল উপস্থাপন করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আবু তালেব এবং উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মাহবুব আরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম