ঢাকা, ২ মে ২০২৬, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(৮ মাস আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৭:৩১ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটিতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় শিক্ষাবিদ তানভীর আরিফ এবং জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর আব্দুল আলীমও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মেধার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শবান ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তারা দেশের ভেতর বিভাজন ভুলে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কাপ্তাই, বাঘাইছড়ি, লংগদু ও রাঙ্গামাটি জেলা শহরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯