ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে হারানো ২০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

সারাদেশ | মো. মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন

banglahour

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া শাখার উদ্যোগে হারিয়ে যাওয়া ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ফোন হস্তান্তরের এই কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

জেলা পুলিশের আইসিটি শাখা পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রয়েছে:

সদর থানা: ৩টি

ইন্দুরকানী থানা: ৫টি

মঠবাড়ীয়া থানা: ৩টি

নাজিরপুর থানা: ৬টি

ভান্ডারিয়া থানা: ৩টি

এছাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়—তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ৫টি ভুয়া (ফেইক) ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোকে এসব তথ্য পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, অতি অল্প সময়ের মধ্যে জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে ২০টি মোবাইল ফোন এবং ৫টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম