ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির মনোনয়নপ্রার্থী মনোয়ার সরকার

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১১ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:২৩ অপরাহ্ন

banglahour

কুমিল্লা-২ আসন (হোমনা-তিতাস) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার মঙ্গলবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

সভায় মনোয়ার সরকার বলেন, বিগত আওয়ামী সরকারের শাসনামলে তিনি নানা অত্যাচার ও হয়রানির শিকার হয়েছেন। সেই কারণে দেশের বাইরে থাকতে হয়েছে। তবে দেশের ও দলের স্বার্থে ফিরে এসে পরিবর্তনের বাংলাদেশ গড়তে চান।

মনোয়ার সরকার আরও জানান, কুমিল্লা-২ আসন থেকে নির্বাচিত হলে বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে কাজ করবেন। তিনি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯