টাঙ্গাইলের বাসাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অসুস্থ দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে লাবিব গ্রুপের পক্ষ থেকে ১০০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট এবং ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। একই সঙ্গে অসুস্থ ১৩০ জন দরিদ্র পরিবারের মাঝে ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আকলিমা বেগম। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে লাবিব গ্রুপের ডিএমডি মাহমুদুল হাসান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিঞা, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রোপন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন এবং কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
