ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর কালুখালীতে মৎস্য অধিদপ্তরীয় রাজস্ব কার্যক্রমের আওতায় পোনা মাছ অবমুক্তি

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন

banglahour

মাছ উৎপাদন বৃদ্ধি পেলে দেশ হবে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরীয় রাজস্ব কার্যক্রমের আওতায় পোনা মাছ অবমুক্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন জলাশয়ে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্তি করা হয়। এর মধ্যে ঠাকুর বিলে ১৪৫ কেজি, গজারিয়া বিলে ১৪৬ কেজি, উপজেলা পরিষদের পুকুরে ১০০ কেজি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ৩৩ কেজি পোনা মাছ অবমুক্তি প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল হাই প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম