ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ১০:০৪ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) এর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণাসহ নয় দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়ার হাতে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

শিক্ষার্থীদের নয় দফা দাবি হলো—
১. অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা।
২. তথাকথিত মেধাভিত্তিক ছাত্রসমিতি বিলুপ্ত ঘোষণা।
৩. পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিতকরণ।
৪. কারিকুলাম আধুনিকীকরণ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ প্রদান।
৫. ক্যাম্পাসে বহিরাগত চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার।
৬. হেলথ কেয়ার সেবার মানোন্নয়ন এবং মেডিকেল সেন্টারকে ২০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টারে উন্নীতকরণ।
৭. হল ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি।
৮. এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ।
৯. আবাসন সংকট নিরসন ও চলমান সংস্কারকাজ দ্রুত সমাপ্তি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯