কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর ধূলাসার এলাকার ভাঙা নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কুয়াকাটা নৌ–পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নৌ–পুলিশ জানায়, মৃত ব্যক্তি কালো রঙের টি-শার্ট ও হাফপ্যান্ট পরিহিত ছিলেন। মরদেহটি আংশিক গলিত অবস্থায় পাওয়া যায়।
কুয়াকাটা নৌ–পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক মনিরুজ্জামান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে সাগরে নিখোঁজ হওয়া কোনো জেলের লাশ এটি হতে পারে।”
এ বিষয়ে নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
