ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৭ অপরাহ্ন

banglahour

আসন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে ময়মনসিংহে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদক জানান, আগামী ৩০ আগস্ট (শনিবার) বিকেলে ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে সমতল অঞ্চলের ১২টি জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন।

এ উপলক্ষে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, অধ্যাপক শেখ আমজাদ আলী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সংগঠনের সহসভাপতি ড. অঞ্জন কুমার চিচাম, বিপুল হাজংসহ অন্যরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম