ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি সদর উপজেলার ২৩ প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ২:৩৭ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটিতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সদর উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মাঝে মাছের পোনা তুলে দেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধির চন্দ্র দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আনসার জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন, বিপিএম, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, জেলা পিগ ফার্মের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ লেলিন দে সহ অন্যান্য কর্মকর্তারা।

রাঙ্গামাটি সদর উপজেলার ২৩টি প্রতিষ্ঠানে মোট ২৫০ কেজি দেশীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম