ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাঙ্গাইলে যুবদল নেতাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় এসআই ক্লোজড

সারাদেশ | আতিফ রাসেল, টাঙ্গাইল প্রতিনিধি

(১১ মাস আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৩:১৭ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের গোপালপুর থানায় আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই রাসেল মিয়াকে ক্লোজড করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাকে থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নবগ্রাম উত্তর চরপাড়ার মৃত মান্নানের দুই ছেলে, মিঠু আকন্দ ও মিজু আকন্দের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে সোমবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। মিঠু আকন্দ অনুপস্থিত থাকায় মঙ্গলবার পুলিশ মিঠুকে নিয়ে হাজির হন। এসময় স্থানীয়রা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এরপর থানা থেকে ফোন করে যুবদল সদস্য সচিব আমিনুল ইসলামকে থানায় আসতে বলা হয়। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতের উপস্থিতিতে থানা ওসির রুমে বৈঠক বসে। সেখানে উত্তেজনা সৃষ্টি হলে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে রুম থেকে বেরিয়ে যেতে বলা হয়।

অভিযুক্ত এসআই রাসেল মিয়া ঘটনার কথা অস্বীকার করেছেন। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে এসআই রাসেলকে ইতোমধ্যেই ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানা হবে।

যুবদল নেতা আমিনুল ইসলাম আহত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯