ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ | মো: সাফায়েত খান ওপেল ধামরাই (ঢাকা) প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ৭:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকার ধামরাইয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ব্র্যাক।

বুধবার (২৭ আগস্ট) ধামরাই থানায় এ কার্যক্রমের উদ্বোধন হয়। এতে ব্র্যাকের কর্মীসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

ব্র্যাক জানায়, তাদের গ্লোবাল ফান্ড পরিচালিত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় ধামরাই শাখার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরাম-এর সহযোগিতায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অভিযানটি চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনিক। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মির্জা শফিকুল আলম, ব্র্যাকের জলবায়ু ও স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবা আক্তার প্রিয়াঙ্কা এবং বেস্ট ডান ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

ব্র্যাক কর্মকর্তা মাহবুবা আক্তার প্রিয়াঙ্কা বলেন,এই কর্মসূচির মূল লক্ষ্য হলো জনগণকে সচেতন করা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধ করা।

বেস্ট ডান ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান,অভিযানের আওতায় বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

ইউএনও মামনুন আহমেদ অনিক বলেন,ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সবাইকে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম