ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চট্টগ্রামে লুট হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, আটক ১

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি

(১১ মাস আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৬ পূর্বাহ্ন

banglahour

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পুলিশের একটি পিস্তল উদ্ধারসহ কামাল নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে কামালকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মালগাজী এলাকায় নিজ বাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না মডেলের ৭.৬২ পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি চট্টগ্রামে পুলিশের থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত বলে জানা গেছে।

গ্রেফতারকৃত কামাল এবং উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯