চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার পশুহাট এলাকার একটি পুকুরে ডুবে খাইরুল ইসলাম (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার পর স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মৃত খাইরুল ইসলাম উপজেলার কুমারী ইউনিয়নের লস্কর আলী পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
স্থানীয় শ্রমিকরা জানান, সকালে খাইরুলসহ কয়েকজন শ্রমিক পুকুরে কচুরিপানা পরিষ্কার করার কাজে যোগ দেন। কাজ শেষে সন্ধ্যায় অন্যরা বাড়ি ফিরলেও খাইরুল নিখোঁজ থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পানিতে ভেসে ওঠে।
আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগী রোগের কারণে খাইরুল পানিতে পড়ে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
