ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুন্সীগঞ্জে কাঁচাবাজার সরানোর দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ।

(১১ মাস আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৩ অপরাহ্ন

banglahour

শ্রীনগর বাজারের মধ্যবর্তী সড়ক থেকে কাঁচাবাজার সরানোর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় শ্রীনগর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রতিদিন ভোর থেকে কাঁচামাল ব্যবসায়ীরা রাস্তার উপর পসরা সাজিয়ে বসায় বাজারের প্রধান রাস্তাগুলো দখল হয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে, ক্রেতা ও দোকানদাররা ভোগান্তিতে পড়ছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কাঁচাবাজারের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি জানান। তাদের মতে, এতে বাজারের শৃঙ্খলা ফিরবে, পরিবেশ হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, আর ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারবেন।

কর্মসূচিতে বাজার কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শেখ, সদস্য শামসুল ইসলামসহ শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯