ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫২ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল।

অভিযানকালে দুদকের টিম হাসপাতালের দালালচক্রের কার্যক্রম, রোগীদের খাবারের মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি, ডাক্তাররা রোগীদের বাইরে পরীক্ষা করাতে পাঠাচ্ছেন কি না, ওষুধ বিতরণের স্টক রেজিস্টার ও বিভিন্ন টেস্ট মেশিন চালু আছে কি না— এসব বিষয় খতিয়ে দেখে।

অভিযান শেষে পার্থ চন্দ্র পাল সাংবাদিকদের জানান, হাসপাতালের আউটডোরে ২৫২ জন রোগী সেবা নিলেও সেদিন মাত্র ১৩টি পরীক্ষা হয়েছে। অথচ চিকিৎসকদের তথ্যমতে সেখানে প্রতিদিন অন্তত ৩০–৫০টি টেস্ট হওয়া উচিত। এটি স্পষ্ট যে দালালদের প্রভাবে রোগীদের বাইরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে। হাসপাতালের রেজিস্ট্রারেও অনিয়ম ধরা পড়েছে, বলেন তিনি।

তিনি আরও জানান, এসব বিষয়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম