ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সহকারী প্রকৌশলীকে হত্যার হুমকিতে আইইবি রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন

সারাদেশ | রংপুর প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৮:০১ অপরাহ্ন

banglahour

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্মরত সহকারী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামানকে হত্যার হুমকির ঘটনায় রংপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আজ সকালে রংপুর নগরীর বাবুখা আইইবি রংপুর অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, এরপর আইইবি কেন্দ্রের হলরুমে সংবাদ সম্মেলন করা হয়। এতে রংপুরের সকল প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

আইইবি রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাকিউল আলম জানান, গত ২৫ আগস্ট নেসকো রংপুর কার্যালয়ে দায়িত্ব পালনকালে রোকনুজ্জামানকে ডিপ্লোমাধারী একটি সন্ত্রাসী মহল পরিকল্পিতভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেয়। অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মানসিক হেনস্তা করে, যা নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতেই ঘটেছে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে প্রকৌশলীরা দাবি করেন, হত্যার হুমকিদাতা এম.এস. সরওয়ার জাহান সাঈদীসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করতে হবে, নেসকো থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে, এবং সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন থেকে সদস্যপদ বাতিল করতে হবে। এছাড়া, প্রকৌশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপও দাবি করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম