বিস্ফোরক সংকটের কারণে ষষ্ঠ বারের মতো দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনিতে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। তিনি জানান, আজ সকাল থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে খনির রক্ষণাবেক্ষণ কাজ চালু থাকবে।
এমডি বলেন, খনির উৎপাদন ও উন্নয়ন কাজে অপরিহার্য অ্যামোনিয়াম নাইট্রেট সরবরাহে ব্যর্থ হওয়ায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিস্ফোরক সংকট নিরসন হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
