ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে পদবঞ্চিতদের বাধায় পণ্ড মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি সভা

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫০ অপরাহ্ন

banglahour

পদবঞ্চিতদের বাধার মুখে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলার একটি কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হচ্ছিল। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া সভায় জেলার সাত উপজেলার প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা অংশ নেন।

স্থানীয় সূত্র জানায়, গত মাসে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটির ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। এতে শহিদুল হক চান আহ্বায়ক ও আব্দুর রাজ্জাক মুনান সদস্য সচিব হন।

কিন্তু দুপুর পৌনে ১২টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের নেতৃত্বে ২৫-৩০ জন সভাস্থলে প্রবেশ করে হট্টগোল শুরু করলে সভা পণ্ড হয়ে যায়। তাদের অভিযোগ, নতুন কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের রাখা হয়েছে এবং বাতেনকে বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাতেন বলেন, আমাকে বাদ দিয়ে আওয়ামী লীগপন্থিদের কমিটিতে নেওয়া হয়েছে। তাই আমরা এর প্রতিবাদ করেছি। পিরোজপুরে এসে কেন্দ্রীয় সংসদকে নতুন করে কমিটি করতে হবে।

তবে অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক শহিদুল হক চান জানান, কেন্দ্রীয় সংসদ যাচাই-বাছাই করেই কমিটি অনুমোদন দিয়েছে। এখানে প্রভাব বিস্তারের সুযোগ নেই।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম বলেন, সভাস্থল ও আশপাশে পুলিশ মোতায়েন ছিল। তবে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার কথা তিনি অস্বীকার করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম