ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শহীদ পরিবারের উপর হত্যা-গুমের হুমকির প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ৫:৫৫ অপরাহ্ন

banglahour

রাজধানীর মিরপুরে জুলাই শহীদ পরিবারের উপর হত্যা, গুম ও এসিড নিক্ষেপের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় মিরপুর-১ সনি সিনেমা হলের বিপরীতে স্বাধীন বাংলা সুপার মার্কেট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে অংশ নেন মিরপুরের সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মিরপুর ফ্যাসিস্টমুক্ত দিবস উপলক্ষে স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষ ৫টি দোকান অসহায় ও অস্বচ্ছল ৫ শহীদ পরিবারের মাঝে আজীবনের জন্য বরাদ্দ দেয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর করা হয়, যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে প্রশংসা কুড়ায়।

তবে দলিল হস্তান্তরের পর থেকেই ওই পরিবারগুলোকে হত্যা, গুম ও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে আতঙ্কে তারা দোকান গ্রহণ থেকে বিরত রয়েছেন। ২৫ আগস্ট দোকানের পজিশন বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও হুমকির কারণে কেউ মার্কেটে যাননি।

আয়োজকরা অভিযোগ করে বলেন, শহীদ পরিবারকে হুমকি দেওয়া মানে জুলাই-আগস্ট আন্দোলনের বীর শহীদদের হুমকি দেওয়া।তারা হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দোকানপ্রাপ্ত শহীদ সিফাতের পিতা কামাল হাওলাদার জানান, দলিল হাতে নেওয়ার পর থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছে। রিকশা থেকে নামিয়ে লিটুর লোক পরিচয়ে বলা হয়েছে আমি যেন মার্কেটের কাছে না যাই। না হলে তিনতলায় নিয়ে ঝুলিয়ে মারবে।

শুধু কামাল হাওলাদার নয়, বাকি শহীদ পরিবারগুলোর বিরুদ্ধেও একই ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

বিক্ষোভ শেষে বিক্ষোভকারীরা মার্কেটের তিনতলায় উঠে সন্দেহভাজনদের খুঁজে দেখেন, তবে কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হুমকিদাতাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

বিক্ষোভকারীরা ঘোষণা দেন, শহীদ পরিবারের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম